জনপ্রশাসনে এখন নিয়মিত উপসচিব পদ রয়েছে এক হাজারের মতো। কিন্তু এই পদে কর্মকর্তা রয়েছেন ১ হাজার ৫৯৬ জন। পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা আগে থেকেই বেশি ছিল। তারপরও গত মাসে ২৬৮ জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
পদোন্নতি দেওয়ার পর কর্মকর্তাদের দ্রুত পদায়ন করা যায় না। কারণ, পদায়নের মতো জায়গা কম, খালিও থাকে না। তখন কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে আগের পদেই রেখে দেওয়া হয়, তাঁরা আগের কাজই করেন। শুধু বাড়ে বেতন ও ভাতা। পাশাপাশি উপসচিব পদে তিন বছর চাকরির পর গাড়ি কেনার জন্য বিনা সুদের ঋণসুবিধা পাওয়া যায়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে উপসচিব পদে পদোন্নতি পাওয়া ৫২ জন কর্মকর্তাকে আগের পদেই পদায়ন (ইনসিটু) করা হয়েছে। সব মিলিয়ে গত ২৮ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পাওয়া এ রকম ২৬৮ জন কর্মকর্তার বেশির ভাগের দায়িত্বে কোনো পরিবর্তন হয়নি।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এভাবে পদ ছাড়াই পদোন্নতি দেওয়া হতো। অনেকেই মনে করেন, আওয়ামী লীগ একতরফা ও পাতানো নির্বাচনে ক্ষমতায় থাকার জন্য আমলাদের খুশি রাখার চেষ্টা করত। এ জন্য গাড়ি ও বাড়ি কিনতে বিনা সুদে ঋণসুবিধা দেওয়া শুরু করে। পদোন্নতি দেওয়াও বাড়ানো হয়। পদোন্নতিতে এই সরকারও একই পথে হাঁটছে। একদিকে আমলারা পদোন্নতির জন্য চাপ দিচ্ছেন, সরকারও নমনীয় হয়ে তা মেনে নিচ্ছে। জনপ্রশাসনে সংস্কারের জন্য গঠিত সংস্কার কমিশনের বড় কোনো সুপারিশও সরকার বাস্তবায়ন করেনি। তবে বেতন বাড়াতে গঠন করা হয়েছে বেতন কমিশন।
অন্তর্বর্তী সরকারের জনপ্রশাসনবিষয়ক কমিটির সদস্য ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রথম আলোকে বলেন, পদোন্নতির সংখ্যা ও যোগ্য কর্মকর্তা বাছাই করে সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) ও জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসনবিষয়ক কমিটি মূলত পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে যোগ্যতা ঠিক আছে কি না, সেটি দেখে। জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক প্রভাবমুক্ত কর্মকর্তাদের পদায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।
২০২২ সালের ৩ অক্টোবর প্রথম আলোতে ‘পদ নেই, কাজও আগের, তবু তাঁদের পদোন্নতি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে পদসংখ্যার বিপরীতে বাড়তি কর্মকর্তা কত, সেই চিত্র তুলে ধরা হয়। তৎকালীন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন অবশ্য পদোন্নতির পক্ষে কিছু যুক্তি তুলে ধরেছিলেন। যুগ্ম সচিব পদে নতুন করে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়ার কথা জানাতে গিয়ে তিনি প্রথম আলোকে বলেছিলেন, কর্মকর্তারা অবসরে যাওয়ায় প্রতিনিয়তই ওপরের পদগুলোতে জনবল কমতে থাকে। আর যুগ্ম সচিব পদটি বেশি প্রয়োজন। প্রকল্পসহ সরকারের কাজও বেড়েছে। এ জন্য যুগ্ম সচিব পদে অন্তত ১০০ জনের মতো বেশি জনবল রাখতে হয়। কারণ, অনেকে শিক্ষাছুটিতে থাকেন, অসুস্থ থাকেন।
অবশ্য তখনো যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়ে আগের কাজই করাতে হয়েছে। এখনো বিভিন্ন পদে সেটাই চলছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বর্তমানে সহকারী সচিব থেকে সচিব পর্যন্ত প্রশাসনে মোট কর্মকর্তা আছেন ৬ হাজার ৫১৮ জন। এর মধ্যে সিনিয়র সচিব, সচিব বা সমপর্যায়ের কর্মকর্তা আছেন ৮৪ জন এবং গ্রেড-১ পদের কর্মকর্তা আছেন ১৫ জন। এই পদে নির্দিষ্ট পদসংখ্যা নেই।
অতিরিক্ত সচিবের নিয়মিত পদ রয়েছে ২১২টি। এর সঙ্গে বিভিন্ন দপ্তরে প্রেষণে থাকা প্রায় ১২৫টি পদ মিলে মোট পদ দাঁড়ায় ৩৩৭টি (কিছুটা কমবেশি হতে পারে)। অথচ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত সচিব ছিলেন ৩৪৩ জন। অন্যদিকে যুগ্ম সচিবের পদ রয়েছে ৫০২টি। কিন্তু কর্মকর্তা আছেন ১ হাজার ২৭ জন। সিনিয়র সহকারী সচিব আছেন ১ হাজার ৮৭৩ জন এবং সহকারী সচিবের সংখ্যা ১ হাজার ৫৩৩। এ ক্ষেত্রে নিয়মিত কোনো নির্দিষ্ট পদসংখ্যা নেই।
বারবার পদোন্নতি
জুলাই গণ-অভ্যুত্থানের পর গত বছর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এর পর থেকেই জনপ্রশাসনসহ সরকারি চাকরিতে একের পর এক পদোন্নতি দেওয়া হয়। ‘বঞ্চিত’ দাবি করে কর্মকর্তারা বিক্ষোভও করেছেন। ওই সময় আগে অবসরে যাওয়া ৭৬৪ জন কর্মকর্তাকে সচিব পদসহ বিভিন্ন পদে পদোন্নতি দেওয়া হয়। তাঁরা আর্থিক সুবিধা ও মর্যাদা পেয়েছেন। তবে জনপ্রশাসন তাঁদের কোনো কাজে লাগাতে পারেনি। সম্প্রতি অন্যান্য ক্যাডারের ‘বঞ্চিত’ ৭৮ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ করেছে পর্যালোচনা কমিটি।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ৮ আগস্ট থেকে চলতি বছরের ৪ আগস্ট পর্যন্ত মোট ৭৮৫ জন কর্মকর্তাকে নিয়মিত পদোন্নতি দেওয়া হয়েছে (আগে অবসরপ্রাপ্তদের বাইরে)। সর্বশেষ গত ২৮ আগস্ট উপসচিব পদে ২৬৮ জনকে পদোন্নতি দেওয়া হয়। তাঁদের অধিকাংশ ৩০তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। ২০২২ সালে চাকরির ১০ বছর পূর্ণ করে তাঁরা পদোন্নতির অপেক্ষায় ছিলেন। প্রশাসনে চাকরির বয়স ১০ বছর বা সিনিয়র সহকারী সচিব পদে ৫ বছর পূর্ণ হলে উপসচিব পদে পদোন্নতির যোগ্যতা অর্জিত হয়।
জনপ্রশাসন সূত্র জানিয়েছে, উপসচিব পদে পদোন্নতির পর অতিরিক্ত সচিব পর্যায়ে পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। অচিরেই পদোন্নতি হতে পারে।
পদোন্নতি যেভাবে
প্রশাসনে উপসচিব ও তার ওপরের পদে পদোন্নতির জন্য কর্মকর্তা বাছাই করা হয় সুপিরিয়র সিলেকশন বোর্ডে (এসএসবি)। এই বোর্ডের সভাপতি মন্ত্রিপরিষদ সচিব। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের পর প্রশাসনের ঊর্ধ্বতন পদে পদোন্নতি ও পদায়নের বিষয়ে জনপ্রশাসনবিষয়ক কমিটিতে সিদ্ধান্ত হয়। এই কমিটিতে রয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান। কমিটির সিদ্ধান্ত প্রধান উপদেষ্টার কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়। এরপর পদোন্নতি-পদায়নের সিদ্ধান্ত হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যাঁদের পদোন্নতি দেওয়া হয়েছে, তাঁরা আগেই যোগ্যতা অর্জন করেছেন। আর হুট করে নতুন পদ সৃষ্টি করা যায় না, আবার পদোন্নতিও দিতে হয়। তাই সুপারনিউমারারি পদ (একটি নির্দিষ্ট সময়ের জন্য পদের বাইরে পদোন্নতি) সৃষ্টি করে পদোন্নতি দেওয়া হয়।
পদ না থাকার পরও পদোন্নতির বিষয়ে জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান প্রথম আলোকে বলেন, পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের আগে ইনসিটু পদায়ন করা হয়। পরে পর্যায়ক্রমে অন্য পদে পদায়ন দেওয়া হয়।
অবশ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পদ সৃষ্টি করার উদ্যোগ বিগত সরকারও তেমন একটা নেয়নি। বর্তমান সরকারও এ ক্ষেত্রে উদ্যোগী নয়।
এ ছাড়া বিগত সরকারের সময়ও চুক্তিভিত্তিক নিয়োগ হতো, এখন হচ্ছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে রেখে অনেককে বসিয়ে বসিয়ে বেতন দেওয়া হচ্ছে। বর্তমানে সচিব পদের ১০ কর্মকর্তা ওএসডি (প্রশাসনিক) রয়েছেন। একই পদে ১২ জন রয়েছেন চুক্তি ভিত্তিতে। তবে মোট ওএসডি কর্মকর্তা কত, সেই তথ্য দিতে পারেনি জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত এক বছরে (৪ আগস্ট পর্যন্ত) সচিব বা সিনিয়র সচিব ৯ জন, গ্রেড-১ পদে ১ জন এবং অতিরিক্ত সচিব ১৯ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ ছাড়া উপসচিব থেকে সচিব পর্যন্ত ১৬৪ জন কর্মকর্তা কর্মকাল শেষে স্বাভাবিক অবসরে গেছেন।
এই সরকারও পুরোনো পথে, প্রশাসনে পদ ছাড়াই পদোন্নতি

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:10 pm