সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আপত্তিকর ভিডিও নিয়ে অবশেষে মুখ খুললেন ওপার বাংলার অভিনেতা সাহেব ভট্টাচার্য। একই ধরনের ভিডিও ছড়িয়ে পড়েছিল আরেক টেলি অভিনেতা ঋত্বিক মুখার্জিরও।
যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় নেট দুনিয়ায়। যেখানে ঋত্বিক এ বিষয়ে সাইবার সেলের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছিলেন। এতদিন চুপ থাকলেও এবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন সাহেব।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সাহেব ভট্টাচার্য বলেন, ‘বর্তমান প্রযুক্তির যুগে ব্যক্তিগত জীবন আর ব্যক্তিগত থাকছে না। গত ২০ বছর ধরে তিনি গর্বের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এবং টলিউডে তার একটি পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে।’
তিনি জানান, এই ধরনের আপত্তিকর ভিডিও ছড়িয়ে তাকে তার অবস্থান থেকে কেউ সরাতে পারবে না। এই পুরো ঘটনাটিই প্রতিহিংসামূলক এবং কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে এটি ঘটিয়েছে।v
সাহেবের ভাষ্যে, ‘আজ পর্যন্ত আমার বিরুদ্ধে কোনো পুলিশ কেস বা আপত্তিকর কিছু ঘটেনি। এই সমস্ত ভিডিওকে আমি একেবারেই গুরুত্ব দিতে নারাজ। তবে সাইবার সেলে আমি অভিযোগ জানিয়েছি। আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার অবশ্যই নেব। তবে এসব ব্যাপার নিয়ে আমি মোটেই চিন্তিত নই।’
উল্লেখ্য, সাহেব ভট্টাচার্য বর্তমানে ‘কথা’ ধারাবাহিকে সুস্মিতা দের বিপরীতে অভিনয় করছেন। শুধু ধারাবাহিক নয়, ওয়েব সিরিজ ও সিনেমাতেও অভিনয় করে তিনি নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে দর্শকদের মাঝে ধরা দিয়েছেন।
ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:37 pm