ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা অপু বিশ্বাস। সামাজিক মাধ্যমে থাকেন বেশ সরব। নিজের নানান অনুভূতির কথা যেমন ভক্তদের মাঝে ভাগ করে নেন, তেমনি দ্যুতিও ছড়ান এই ঢালিউড কুইন। এবার কালো শাড়িতে নিজেকে মেলে ধরলেন নায়িকা, সঙ্গে জুড়ে দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথের গীতিকথা; যা বেশ সাড়া ফেলেছে তার ভক্তদের মাঝে।
শনিবার দুপুরে ফেসবুকে একগুচ্ছ ছবি প্রকাশ করেন অপু বিশ্বাস। সেখানেই দেখা যায়, কালো রঙের কারুকার্যখচিত শাড়িতে ধরা দিয়েছেন নায়িকা; যেখানে ফুটে উঠেছে তার এক আভিজাত্যপূর্ণ লুক।
ছবিগুলোতে দেখা যাচ্ছে, অপু বিশ্বাস শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন ভারী গয়না। চুলের সাজে ছিল মার্জিত আভিজাত্য। ছবির ক্যাপশনে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গানের কয়েকটি লাইন জুড়ে দিয়েছেন। লিখেছেন, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়? সেকী কেবলই যাতনাময়!
অপুর এই পোস্টের নিচে তার ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। মাত্র কয়েক ঘণ্টাতে হাজার হাজার লাইক ও মন্তব্য জমা হয়েছে সেখানে।
শাড়ি-গয়নায় অপুর আভিজাত্য

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 7, 2026, 5:16 pm