২০২৩ সালের ব্লকবাস্টার ‘জেলার’-এর দ্বিতীয় পর্ব ‘জেলার ২’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহের পাশাপাশি আলোচনায় এসেছে তারকাদের পারিশ্রমিকও। নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিটির বাজেট ২৪০ থেকে ৩০০ কোটি টাকা বলে জানা গেছে। এই বাজেটের মধ্যেই অন্তর্ভুক্ত রয়েছে অভিনয়শিল্পীদের পারিশ্রমিক। তবে নির্মাতাদের পক্ষ থেকে পারিশ্রমিকের অঙ্ক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
ছবিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। তাঁর পারিশ্রমিক ১১০ কোটি টাকা বলে জানা গেছে। এর বাইরে ছবির ব্যবসার লাভের একটি অংশও পাওয়ার কথা রয়েছে তাঁর। চুক্তি অনুযায়ী, ছবির আয় ভালো হলে রজনীকান্তের মোট উপার্জন প্রায় ১৮০ কোটি টাকা পর্যন্ত পৌঁছাতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
মোহনলাল ও হৃতিকের পারিশ্রমিক
‘জেলার ২’-তে ম্যাথিউ গ্যাংস্টার চরিত্রে ফিরেছেন মালয়ালম তারকা মোহনলাল। ছবিটির জন্য তিনি ৩০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে, বিশেষ উপস্থিতিতে দেখা যাবে হৃতিক রোশনকে। সাধারণত একটি ছবির জন্য ৮০ থেকে ১১০ কোটি টাকা পারিশ্রমিক নিলেও ‘জেলার ২’-তে বিশেষ উপস্থিতির জন্য তিনি পেয়েছেন ২৫ কোটি টাকা বলে দাবি করা হয়েছে।
ছবিতে রয়েছেন বিজয় সেতুপতিও। একটি ছবির জন্য তাঁর পারিশ্রমিক সাধারণত ১৫ থেকে ২৫ কোটি টাকার মধ্যে। ‘জেলার ২’-এর জন্যও একই অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন বলে জানা গেছে।
অন্যান্য অভিনেতার পারিশ্রমিক
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালন। তাঁর চরিত্রে নেতিবাচক দিক রয়েছে বলেও জানা গেছে। এ ছবির জন্য অভিনেত্রী ছয় কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এ ছাড়া এস জে সূর্যের পারিশ্রমিক তিন থেকে ১০ কোটি টাকার মধ্যে বলে জানা গেছে। মালয়ালম অভিনেতা সুরজ ভেঞ্জারামুডু পেয়েছেন এক কোটি টাকা—এমনটাই দাবি করা হচ্ছে।
মুক্তির পর ছবির ব্যবসা
নেলসন দিলীপকুমার পরিচালিত ছবিটিতে রজনীকান্ত আবারও ফিরেছেন তাঁর পরিচিত চরিত্রে। অ্যাকশন, হাস্যরস ও জমজমাট দৃশ্যে সাজানো ছবিটির সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।
প্রতিবেদন অনুযায়ী, ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘জেলার ২’। মুক্তির প্রথম দিনেই ভারতের বক্স অফিসে ৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে ছবিটি বলে জানা গেছে। দর্শক ও সমালোচক—দুই মহলেই প্রশংসা পাচ্ছে ছবিটি।
ব্লকবাস্টার ‘জেলার ২’-এ কার পারিশ্রমিক কত? রজনীকান্তের আয় ১৮০ কোটি টাকা পর্যন্ত!

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: November 4, 2026, 2:36 pm