সি-বিচে গিয়ে বিকিনি পরেননি এমন নায়িকার দেখা পাওয়া দুষ্কর। বিশেষ করে মালদ্বীপ, বালি, থাইল্যান্ড এইসব জায়গার সি-বিচে গেলে নায়িকাদের খোলামেলা পোশাকেই দেখা মেলে রীতিমতো।
যেমন কিছুদিন আগে টালিউড নায়িকা মিমি চক্রবর্তীর বিকিনি লুকস সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দেয়; পাশাপাশি অভিনেত্রীকে কটাক্ষও শুনতে হয়। এবার বিকিনি পরে কটাক্ষের শিকার হলেন ওপার বাংলার টেলিভিশনের পরিচিত মুখ তন্বী লাহা রায়। তবে চুপ করে কটাক্ষ না শুনে মুখের ওপর জবাব দিতেও ছাড়েননি তন্বী।
নিজের জন্মদিন পালন করতে সম্প্রতি বিদেশের কোনো এক সি-বিচে লাল বিকিনিতে ধরা দেন তন্বী। সি-বিচের নীল পানিতে বসে লাল বিকিনিতে তন্বীর মোহনীয় অবতার রীতিমতো সকলের ঘুম কাড়ে। তবে প্রশংসার পাশাপাশি একের পর এক খারাপ মন্তব্য শুনতে হয়েছে তন্বীকে। কেউ লেখেন, -বেহায়া কোথাকার-। কেউ লেখেন, -শরীর দেখানোকে আল্ট্রা মর্ডান মহিলারা সাহসিকতার নাম দিয়েছে আজকাল।- আবার কেউ লেখেন, -পোশাকহীন হয়ে কখনও মর্ডান হওয়া যায়না।-
এইসব ট্রোল-খারাপ মন্তব্য নজর এড়ায়নি তন্বীর। পাল্টা জবাব দিয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে অভিনেত্রী লেখেন, -আমি এখন যে দেশে আছি, সেখানে বিকিনি পরা খুব স্বাভাবিক ব্যাপার। মোটা, রোগা নির্বিশেষে তারা এই পোশাক পরেন। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক বিষয়, আমরা যেখানে বাস সেখানে প্রতিনিয়ত বিকিনি, মনোকিনি পরা নিয়ে হেনস্তা হতে হয়। কিন্তু আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। এই ভাবনা থেকেই এই পোশাকে নিজেকে সাজিয়েছি আমি।-
তন্বী বলেন, -বিকিনি বা মনোকিনি পরা খুবই স্বাভাবিক। তুমি একদম তোমার মতোই সুন্দর।-
অভিনেত্রী এই পোস্টের মাধ্যমে এটা স্পষ্ট করে দিলেন যে তিনি এইসব ট্রোলিং-কটাক্ষকে একেবারে পাত্তা দিতে নারাজ।
সি-বিচে খোলামেলা লুকে বিতর্ক, জবাব দিলেন অভিনেত্রী

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:09 pm