প্রকাশ্যে সালমান-ঐশ্বরিয়ার গোপন কথা

  বিশেষ প্রতিনিধি    19-09-2025    125
প্রকাশ্যে সালমান-ঐশ্বরিয়ার গোপন কথা

সালমান খান এবং ঐশ্বরিয়া রায়ের গোপন কথা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী হিমানি শিবপুরি। তার কথায় উঠে এসেছে প্রেম, টানাপোড়েন এবং এক অনন্য উষ্ণতা— যা আজকের বলিউডে প্রায় বিলুপ্ত। সম্প্রতি এক সাক্ষাৎকার হিমানি জানান, ‘হামারা দিল আপকে পাস হ্যায়’ -এর শুটিং চলাকালীন হায়দরাবাদে তারা ছিলেন। সেই সময় ঐশ্বরিয়া এবং সালমানের সম্পর্ক ছিল গভীর, প্রায় অদৃশ্য এক বন্ধনে বাঁধা। বর্ষীয়ান এই অভিনেত্রী দাবি করেন, সালমান প্রতিদিন রাতে আসতেন, সকালে চলে যেতেন। এছাড়া সালমান-ঐশ্বরিয়ার বিচ্ছেদ প্রসঙ্গে হিমানি বলেন, কি হয়েছিল ওদের মধ্যে, সেটা ওরাই ভালো জানেন। এর সঙ্গে হিমানি যোগ করেন, একবার ফিল্ম সিটিতে শুটিং চলছিল। ঐশ্বরিয়া তখন অভিষেকের সঙ্গে রোহন সিপ্পির ছবিতে কাজ করছিলেন। হঠাৎ সালমান সেখানে হাজির।

তিনি আমাকে বলছিলেন, ও নিজেকে খুব সুন্দরী ভাবে। ওকে বোঝান, ওয়াহিদা রহমানকে দেখুক। আমি ওকে শান্ত হতে বলতাম, চুপ থাকতে বলতাম। এছাড়া ঐশ্বরিয়া প্রসঙ্গে হিমানি বলেন, ঐশ্বরিয়া শুধু রূপসী নন, তিনি একজন অসাধারণ মানুষ। ভীষণ পড়াশোনা করা, ভীষণ ভদ্র। আমরা অনেক কথা বলতাম। ওর সঙ্গে সময় কাটানো মানে ছিল এক ধরনের মানসিক প্রশান্তি। আর অন্যদিকে সালমান প্রসঙ্গে হিমানি বলেন, সালমান ছিল একেবারে দুষ্টু ছেলে। ওর সঙ্গে কাজ করাটা ছিল মজার। ‘হাম আপকে হ্যায় কৌন’-এর সেটে শুধু নিরামিষ খাবার দেওয়া হতো। কিন্তু ঈদের দিন ও বাড়ি থেকে বিরিয়ানি এনে দিত। আমরা সবাই মিলে খেতাম, হাসতাম, আনন্দ করতাম।

বিনোদন-এর আরও খবর