ঢালিপাড়ার রোমান্টিক জুটি শকিব-বুবলী। তাদের কেমিস্ট্রি বরাবরই নজরকাড়া। ব্যক্তিজীবনেও আলোচনার কেন্দ্রে তারা। সম্প্রতি নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ছেলে শেহজাদ খান বীরকে প্রকাশ্যে এনেছেন শাকিব-বুবলী।
বাবা হিসেবে শাকিব খান কতটুকু দায়িত্ববান, এমন প্রশ্নের জবাবে সম্প্রতি এক গণমাধ্যমকে বুবলী জানিয়েছেন, শাকিব খান আসলে বাবা হিসেবে অনেক দ্বায়িতশীল। সন্তানকে নিয়ে এবং তার উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক সুন্দর পরিকল্পনা করেন। সবসময় পাশে থাকার চেষ্টা করেন।
তিনি আরো বলেন, শাকিব অনেক ব্যস্ত। নানা ব্যস্ততায় সবসময় সব পরিকল্পনা বাস্তবায়ন করতে হয়তো একটু সময় লেগে যায়। তাছাড়া সবকিছু নিয়ে ওকে বেশি প্রেশার দিতে চাই না আমি। তাই যেকোনো দায়িত্ব বাস্তবায়নের ব্যাপারটি আমিই মূলত দেখাশোনা করি। এ জন্য ব্যাপারটিও পরিবারে চেক অ্যান্ড ব্যালান্স করে নিয়েছি। সেক্ষেত্রে একজন পরিকল্পনাকারী, আরেকজন বাস্তবায়নকারী। এভাবেই চলছে।
শাকিবের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে দিয়ে বুবলী বলেন, এ ধরনের গুজবের খবর খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। আমাদের মধ্যে বিচ্ছেদ হলে এখন কেন আমরা বিয়ে আর সন্তানের বিষয়টি সামনে আনব? তাহলে তো আট মাস আগেই আনতাম। আসলে কে বা কারা এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন তা বোধোগম্য নয়।
নায়িকার ভাষ্য, আমাদের সন্তানের বিষয়টি সামনে আনার পর থেকে নানা ভিত্তিহীন গুজব অনেকে সামনে এনে ব্যক্তিগত আক্রমণ করতে চাইছেন, যা আসলে ঠিক নয়। আমরা বিয়ে করেছি, সন্তান পৃথিবীতে এসেছে সুন্দর একটি পরিবারের জন্য। সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য নয়। কাজেই এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই।
বাবা হিসেবে শাকিব অনেক দ্বায়িতশীল: বুবলী

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 7, 2026, 6:05 pm