দুই সন্তানকে লন্ডন পাঠাচ্ছেন নারী উদ্যোক্তা তনি

  বিশেষ প্রতিনিধি    28-09-2025    123
দুই সন্তানকে লন্ডন পাঠাচ্ছেন নারী উদ্যোক্তা তনি

পড়াশুনার জন্যে দুই সন্তানকে লন্ডন পাঠিয়ে দিচ্ছেন নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি। চলতি বছরের জানুয়ারীর ১৫ তারিখে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নারী উদ্যোগক্তা রুবাইয়াত ফাতিমা তনি-র স্বামী সাদাত রহমান । এর পর থেকেই একাই লড়ে যাচ্ছেন এই নারী উদ্যোক্তা একা হাতেই সামলাচ্ছেন ব্যাবসা ও সন্তানদের । কিছু দিন আগে তনির পাশে একজন পুরুষের ছবি দেখে সমা লোচনায় মেতেছিলেন নেটিজেনরা আবার অনেকে তিনি বিয়ে করছেন কিনা সেটাও জানতে চেয়েছেন । এসবের মধ্যেই হঠাৎ তনি জানালেন দুই সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ও পড়াশুনার জন্যে তাদের লন্ডন পাঠিয়ে দিচ্ছেন তনি । এ নিয়ে এই নারী উদ্যোক্তা লেখেন - মাঝে মাঝে ভাবি বাচ্চাদের লন্ডন পাঠিয়ে দিয়ে আমি কিভাবে থাকবো!!!

এখন আমি যতই ব্যস্ত থাকি অন্তত দিনে একবার দেখা হয় , কিন্তু ওরা চলে গেলে হয়তো দেড় দুই মাস পর পর দেখা করতে যাবো ৫/৬ দিনের জন্য অথবা ওরা বছরে এক দুইবার দেশে আসবে।

তবে এটাই বাস্তবতা, ওদের পড়াশুনা আর উন্নত জীবনের জন্য আমাকে এটা করতে হবে , জীবনে শুধু দায়িত্ব আর কাজই করে গেলাম......

বিনোদন-এর আরও খবর