এক যুগেরও বেশি সময় ধরে সংসার করছেন বলিউড তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। তাদের পারিবারিক জীবনে এখনও দেখা যায় পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে কারিনার রাগ সামলানোর গোপন কৌশল জানালেন সাইফ নিজেই।
সাইফ জানালেন, স্ত্রীর রাগের মুহূর্তে সংযমই তার মূল ভরসা। নায়কের কথায়, ‘কারিনা রেগে গেলে আমি চুপ হয়ে যাই। কোনো কথা বলি না, শুধু শুনে যাই।’
২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন সাইফ ও কারিনা। বয়সে প্রায় ১১ বছরের ব্যবধান থাকলেও সম্পর্কের ক্ষেত্রে তা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। দাম্পত্য জীবনের ১২ বছর পেরিয়েও তারা একসঙ্গে সুখে আছেন দুই সন্তানকে নিয়ে।
এর আগে কারিনা কাপুরও জানিয়েছেন, বয়সের পার্থক্য তাদের সম্পর্কে কোনো প্রভাব ফেলেনি। একে অপরের প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়াই তাদের সম্পর্কের মূল ভিত্তি। কারিনার ভাষায়, ‘ভালোবাসা থাকলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যায়।’
কারিনার রাগ সামলান কীভাবে, জানালেন সাইফ

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:09 pm