দেশের শোবিজ অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র রুমানা রশীদ ঈশিতা। সেই ছোটবেলা থেকেই দর্শকপ্রিয়তা তার নিত্যসঙ্গী। শুধু অভিনয় বা গান নয়, ব্যক্তিজীবনেও তিনি এক অত্যন্ত প্রভাবশালী পরিবারের সদস্য। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলার সহধর্মিণী তিনি।
অথচ এতো প্রতিপত্তি আর গ্ল্যামারের মাঝে থেকেও ঈশিতা বরাবরই নিজেকে রেখেছেন প্রচারবিমুখ আর সাধারণ। সম্প্রতি একটি পডকাস্টে ঈশিতা জানান, বিলাসিতা বা আভিজাত্য তাকে কখনো খুব একটা টানেনি। এমনকি মাত্র আট বছর বয়সে তারকাখ্যাতি পাওয়ার পরও তিনি সেটিকে মাথায় চড়তে দেননি।
ঈশিতা বলেন, ‘মানুষের মেধা কিংবা বড় বড় অর্জন যেকোনো সময় বিলীন হয়ে যেতে পারে। ধরুন একজন অভিজ্ঞ ব্রেইন সার্জন যার ৪০ বছরের সাফল্য আছে, তিনি নিজেও অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারিয়ে তিন বছরের শিশুর মতো হয়ে যেতে পারেন।
‘মেধারই যদি এমন অনিশ্চয়তা থাকে, তবে ধন-সম্পদ নিয়ে আসলে আমার মনে হয় এত স্বস্তিবোধ করার বা উত্তেজিত হওয়ার কিছু নেই।’
সবকিছু হারিয়ে যাওয়ার ভয় বা অনিশ্চয়তাকে জীবনের ধ্রুব সত্য মনে করেন তিনি। তার মতে, ‘কবে কী হবে তা একমাত্র ওপরওয়ালাই জানেন। তাই প্রাচুর্য নিয়ে খুব বেশি স্বস্তিবোধ করার কোনো মানে হয় না।’
এই তারকা বলেন, ‘আমার অবশ্যই ভুল আছে। কারণ আমি অতি সাধারণ একজন মানুষ।’ দীর্ঘ ক্যারিয়ারে বিতর্কহীন থাকা এবং আভিজাত্যের মোহে পা না দেওয়া ঈশিতা আজও ভক্তদের কাছে অনুপ্রেরণার নাম।
আমি অতি সাধারণ একজন মানুষ

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 7, 2026, 5:31 pm