সিনেমা হিসেবে বড়পর্দায় আসতে পারে একসময়ের জনপ্রিয় ভারতীয় ধারাবাহিক ‘নাগিন’। বলিউড প্রযোজক একতা কাপুর তার সফল এই ফ্র্যাঞ্চাইজিকে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করছেন বলে শোনা যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মের বাইরে গিয়ে ‘নাগিন’-এর নতুন সংস্করণ সরাসরি সিনেমা হলে মুক্তি দেওয়ার ভাবনা রয়েছে প্রযোজকের। ইতোমধ্যে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়েছে বলেও গুঞ্জন রয়েছে। তবে সিনেমাটির কাস্টিং নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আগের সিজনগুলোর পরিচিত মুখদের কাউকে দেখা যাবে, নাকি নতুন কোনো অভিনেত্রীকে ‘নাগিন’ চরিত্রে উপস্থাপন করা হবে- তা নিয়ে আলোচনা চলছে।
প্রসঙ্গত, একতা কাপুর প্রযোজিত ‘নাগিন’ টেলিভিশনে একাধিক সিজনে প্রচারিত হয়েছে এবং প্রতিটি সিজনেই দর্শকদের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে। মৌনী রায়, তেজস্বী প্রকাশসহ বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেত্রী এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন।
টিআরপি তালিকায় নিয়মিত শীর্ষে থাকার কারণে ‘নাগিন’কে ভারতীয় টেলিভিশনের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি হিসেবে ধরা হয়। এবার সেই জনপ্রিয় গল্প বড়পর্দায় কীভাবে উপস্থাপিত হয়, সেদিকেই নজর দর্শকদের।
বড়পর্দায় আসছে ‘নাগিন’

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 1:53 pm