হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

  বিশেষ প্রতিনিধি    15-01-2023    317
হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৯ ডিসেম্বর পল্টন থানার মামলায় মির্জা ফখরুলকে গ্রেফতার দেখানো হয়। ৩ জানুয়ারি তাকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট। এরপর গত ৯ জানুয়ারি বিকেলে কারামুক্ত হন বিএনপির মহাসচিব।

জাতীয়-এর আরও খবর