রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ে বাধা দেওয়ায় সোহান (১৬) নামে এক স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। আহত ওই শিক্ষার্থী তুরাগ ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র।
রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নবীনগর হাউসিংয়ের দুই নম্বর রোডে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত সোহানের বাবা জামাল হোসেন বলেন, রাত নয়টার দিকে দুই বন্ধু নবীনগর হাউসিং দিয়ে যাচ্ছিলেন। এসময় কয়েকজন ছিনতাইকারী সোহানের বন্ধুর কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিতে টানাটানি শুরু করে। পরে তার বন্ধুকে বাঁচাতে গিয়ে সে মোবাইল ফেলে দৌড় দেয়। পরে আমার ছেলেকে ওই ছিনতাইকারীরা দুই হাঁটুর নিচে কুপিয়ে জখম করে। আমি জানতে পেরেছি, ঢাকা উদ্যানের ছিনতাইকারী শাহিনের পোলাপান আমার ছেলেকে কুপিয়ে জখম করেছে। বর্তমানে সে ঢাকা মেডিকেলের অপারেশন থিয়েটারে আছে। আমার ছেলে তুরাগ ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মোহাম্মদপুর এলাকা থেকে এক কিশোরকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। পরিবারের সাথে কথা বলে জানা যায়, ছিনতাইকারীরা তাকে কুপিয়ে জখম করেছে। আমরা বিষয়টি মোহাম্মদপুর থানা পুলিশকে জানিয়েছি।
ছিনতাইয়ে বাধা দেওয়ায় মোহাম্মদপুরে স্কুলশিক্ষার্থীকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 8:18 am