ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভান ও চিত্রনায়িকা পূজা চেরি থাইল্যান্ডে ডেটিং করছেন; এমন কিছু ছবি ফেসবুকে ভাইরাল। সেই ছবিগুলোতে দেখা যায়, জোভান-পূজা দুজনকে জড়িয়ে চুমু খাচ্ছেন।
অন্য ছবিতে দেখা যাচ্ছে, সিনেম্যাটিক স্টাইলে পূজাকে ফুল দিয়ে প্রপোজ করছেন জোভান। আর এরপর শুরু হয় গুঞ্জন আর সমালোচনার ঝড়। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিলেন নায়িকা ও পরিচালক। তাদের দাবি, ছবিগুলো শুটিংয়ের।
ভাইরাল হওয়া ছবি প্রসঙ্গে পূজা গণমাধ্যমকে বলেন, ‘এটা ওয়েব ফিল্মের শুটিংয়ের একটি দৃশ্য। অন্যকিছু নয়। দর্শকরা ওয়েব ফিল্মটি দেখলেই বুঝতে পারবেন। এই দৃশ্যের শুটিংয়ের সময় পাশেই ছিলেন পরিচালক, আমার মাসহ আরও অনেকেই। আসলে ছবিগুলো ঘিরে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সবার কাছে অনুরোধ আমাকে কেউ ভুল বুঝবেন না।
তিনি বলেন, শুরু থেকেই সম্মানের সঙ্গে কাজ করে আসছি, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় থাকবে। এমন কিছু বাস্তবে ঘটলে নিশ্চয়ই এভাবে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে করতাম না। ওয়েব ফিল্মটি মুক্তি পেলে বিষয়টি পরিষ্কার হবে।’
বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভি একটি ওটিটি প্ল্যাটফরম নিয়ে আসতে যাচ্ছে। আর এই ওটিটির জন্যই ওয়েব ফিল্ম ‘পরী’ নির্মিত হচ্ছে। এতে একজন বার ড্যান্সার ভূমিকায় কাজ করছেন তিনি। যাকে বাংলাদেশ থেকে পাচার করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। কৌশলে সে দেশে ফিরে আসার চেষ্টা চালাতে থাকে।
জোভানের সঙ্গে অন্তরঙ্গ ছবি নিয়ে মুখ খুললেন পূজা চেরি

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:42 pm