গত কয়েক বছরের তুলনায় এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক: সেতুমন্ত্রী

  বিশেষ প্রতিনিধি    21-04-2023    202
গত কয়েক বছরের তুলনায় এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক: সেতুমন্ত্রী

বিগত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক এবং নিরাপদ হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (২১ এপ্রিল) রাজধানীর বিমানবন্দর সড়কে ওভারপাস পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বাস, ট্রেন, লঞ্চ কোথাও এবার ঈদযাত্রায় ভোগান্তি নেই। তরুণ প্রজন্মের জন্য পদ্মা সেতুতে মোটরবাইকের চলাচল উন্মুক্ত করেছে সরকার। ঈদ শেষে ফেরার পথেও ভোগান্তি যাতে না হয় তার জন্য সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী। চালু থাকবে মনিটরিং সেলও।

জাতীয়-এর আরও খবর