সম্প্রতি ‘বিগ বস্ ১৭’-এর ঘরে স্বামী ভিকি জৈনকে নিয়ে প্রবেশ করেছিলেন অঙ্কিতা লোখন্ডে। অনেকেই তাদের তাদের দাম্পত্য জীবনের সুন্দর দিকটা দেখার আশায় ছিলেন।
কিন্তু হয়েছে উল্টোটা। ভিকিকে প্রকাশ্যে অপমান করা থেকে তার চরিত্রে কাদা ছেটানো— কিছুই বাদ রাখেননি অঙ্কিতা। কম যান না ভিকিও। শোয়ে থাকাকালীন অঙ্কিতার উদ্দেশে কটূক্তি করে গেছেন। বাইরের লোকের সামনে অঙ্কিতাকে অপমান করেছেন।
অনেকে এখন মনে করছেন অঙ্কিতার স্বামীর চরিত্রও বিশেষ সুবিধার নয়। তাদের দাম্পত্য কলহ হয়ে উঠল আলোচনার বিষয়। মাঝে তো এমন কথাও শোনা যায়, ভিকি নাকি বিয়েই করতে চাননি অঙ্কিতাকে। অবশেষে শো থেকে বেরিয়ে সেই মন্তব্যেই সম্মতি জানান অভিনেত্রী।
সম্প্রতি কৌতুকশিল্পী ভারতী সিংয়ের পডকাস্টে এসে স্বামীর পরিকল্পনার কথা জানান অঙ্কিতা। তার কথায়, আসলে ভিকি আমাকে বিয়ে করতে চায়নি। আমাদের ধরনধারণ, জীবনযাপন সবটা আলাদা। তার ওপর আমি মুম্বাইয়ে থাকি। ও চেয়েছিল বিলাসপুরের কোনও মেয়েকেই বিয়ে করতে।
বিগ বস্-এ থাকাকালীন অঙ্কিতা জানান, ভিকি নাকি তাকে ছেড়ে চলে গিয়ে বেপাত্তা হয়ে যান। অঙ্কিতা সেই সময় বলেন, একটা গোটা বছর ওর খোঁজ পাইনি আমি। তারপর ও যখন ফিরে এলো, তখন আমরা জানতাম যে, আমরা বিয়ে করছি। আমি বুঝতে পেরেছিলাম যে, আমার দোষেই ভিকি আমাকে ছেড়ে চলে গিয়েছিল।
শেষ পর্যন্ত অঙ্কিতাকে বিয়ে করেন ভিকি। ভিকির কথায়, আসলে আমাকে কখনও কিছু বলতেই দেয়নি অঙ্কিতা। আমাদের যখন দেখা হয়েছিল তখন ও বিয়ে করার জন্য প্রস্তুত ছিল। আমিও বিয়ে করতে চাইছিলাম, শেষে আমরা বিয়েটা করেই ফেললাম।
ছোট পর্দার ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে কাজ করার সময় সহ-অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমে পড়েছিলেন অঙ্কিতা। তার সঙ্গে দীর্ঘ সাত বছরের সম্পর্ক ছিল তার। সুশান্ত বলিউডে পা রাখার পর ভাঙন ধরে সেই সম্পর্কে। ২০২০ সালে প্রয়াত হন সুশান্ত। ২০২১ সালে ভিকির সঙ্গে সাত পাক ঘোরেন অঙ্কিতা।
অঙ্কিতা নয় অন্য কাউকে বিয়ে করতে চেয়েছিলেন ভিকি?

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:51 pm