রণবীর-দীপিকা জুটির ঘরে আলো করে আসছে নতুন অতিথি। এর মধ্যেই গতকাল মঙ্গলবার হঠাৎ সামাজিক মাধ্যম থেকে দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিয়ের ছবি মুছে দেন রণবীর সিং।
এদিকে শুধু রণবীর নয়। দীপিকাও এক সময়ে তার ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিয়েছিলেন বিয়ের সব ছবি। বিয়ের ছবিগুলো মুছে দেওয়ায় নানা জল্পনা তৈরি হয়েছে। দীপিকা-রণবীর জুটির ভক্তরাও কিছুটা স্তম্ভিত হয়েছেন।
৩ বছর আগে দীপিকাও নিজের ইনস্টাগ্রাম থেকে সরিয়ে দিয়েছিলেন রণবীরের সঙ্গে বিয়ের সব ছবি। ২০২১-এর ১ জানুয়ারি দীপিকা বিয়ের সব ছবি সরিয়ে ফেলেন। বছরের শুরুতেই একটি অডিও ডায়রি শেয়ার করেছিলেন। তিনি বলেছিলেন, ‘‘আমার ভাবনা ও অনুভূতি নিয়ে তৈরি এই রেকর্ড। আমি নিশ্চিত, সকলেই সহমত হবেন যে ২০২০ সকলের জন্যই ছিল অনিশ্চয়তায় ভরা। কিন্তু আমি কৃতজ্ঞ যে আমি এখনও রয়েছি। ২০২১-এ আমি নিজের ও সকলের সুস্বাস্থ্যের জন্যই প্রার্থনা করতে পারি।’’ সেই সময়েও দীপিকা ও রণবীরের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল।
এর ১১ মাস পরে আবার সেই সরিয়ে দেওয়া বিয়ের ছবিগুলো নিজের অ্যাকাউন্টে ফিরিয়ে আনেন দীপিকা।
যদিও রণবীরের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, অভিনেতা আসলে ২০২২-২৩ এর আগের সমস্ত ছবি মুছে দিয়েছেন। ফলে বিয়ের ছবিও তাকে মুছতে হয়। তবে স্পষ্ট নয়, স্থায়ী ভাবে সেই ছবিগুলো তিনি সরিয়ে দিয়েছেন কি না।
আগামী সেপ্টেম্বরেই দীপিকা-রণবীরের কোলে আসতে চলেছে প্রথম সন্তান। এই মুহূর্তে দীপিকা ‘সিংহাম ৩’ ছবির শুটিং করছেন। দিন কয়েক আগে শুটিং থেকে কিছু ছবি প্রকাশ্যে এসেছিল।
হঠাৎ উধাও রণবীর-দীপিকার বিয়ের সব ছবি! নেপথ্যে কী কারণ?

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:51 pm