আরবাজ খানের সঙ্গে মালাইকার বিবাহ বিচ্ছেদের বেশ কয়েক বছর হয়ে গেছে। তবে ছেলে আরহাহের কারণে সৌজন্যমূলক একটা সম্পর্ক বজায় রেখেছেন তারা।
বিচ্ছেদের পর ‘খান’ পদবিটি নিজের নামের থেকে সরিয়ে দিয়েছেন মালাইকা। সিনেমার থেকে এখন বেশি তাকে দেখা যায় টেলিভিশনের পর্দায় বিভিন্ন রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে। নেহাত কম টাকা পারিশ্রমিক নেন না অভিনেত্রী। এ বার নিজের পালি হিলস্-এর ফ্ল্যাটটি ভাড়া দিলেন মালাইকা। ভাড়া দিয়েছেন মুম্বইয়ের খ্যাতনামা পোশাকশিল্পী কশিশ হন্সকে।
মুম্বাইয়ে অভিজাত এলাকা, যেমন বান্দ্রা, পালি হিলসে, এমন বেশ কিছু জায়গায় ফ্ল্যাট রয়েছে অভিনেত্রীর। তারই একটি ফ্ল্যাট ভাড়া দিলেন তিনি, মাসিক দেড় লাখ টাকায়। ফ্ল্যাটটি তিন বছরের জন্য ভাড়া দিয়েছেন তিনি। প্রতি বছর ৫ শতাংশ করে বাড়বে ভাড়া। এ ছাড়াও বান্দ্রায় যে ফ্ল্যাটটি রয়েছে অভিনেত্রীর, সেটিও না কি ভাড়া দেওয়া। যদিও মালাইকা নিজে যে বাড়িতে থাকেন বান্দ্রা এলাকাতেই, সেটির আনুমানিক মূল্য প্রায় ১৬ কোটি টাকা।
সম্প্রতি অভিনেত্রী আরও একটি ফ্ল্যাট কিনেছেন, যেটি তৈরি হয়ে হাতে পাওয়া নিয়ে বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে।
চড়া দরে নিজের ফ্ল্যাট ভাড়া দিলেন মালাইকা

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:53 pm