বলিউড দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সংসারে সেপ্টেম্বরেই আসছে নতুন অতিথি। সন্তানের আগমনের প্রথম সুখবর তারা প্রকাশ করেন ২৯ ফেব্রুয়ারি। অনেকেই ধারণা করছেন, ছয় মাসের অন্তঃসত্ত্বা অভিনেত্রী। এখন পর্যন্ত দীপিকাকে দেখে বোঝার উপায় নেই, তিনি মা হতে চলেছেন।
তার নির্মেদ, সুঠাম শরীরে মেদের লেশমাত্র নেই। সাধারণত অন্তঃসত্ত্বা থাকাকালীন ওজন বৃদ্ধি পায় মেয়েদের। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম দীপিকা। সম্প্রতি সন্তানের ‘আল্ট্রাসোনোগ্রাম’র ছবি প্রকাশ্যে এনেছেন তারা। সন্তান আগমনের এখনও প্রায় পাঁচ মাস বাকি। এর মাঝেই দীপিকার নতুন নাম দিলেন রণবীর।
বিয়ের পাঁচ বছরের মাথায় মা হতে চলেছেন দীপিকা। তবে মাতৃত্বকালীন ছুটি না কাটিয়ে চুটিয়ে কাজ করছেন তিনি। সম্প্রতি তার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে আরেকটি পালক। ডেডলাইনের ‘গ্লোবাল ডিসরাপ্টর্স, ২০২৪’র তালিকায় প্রথম ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন তিনি। দীপিকার সঙ্গে এ তালিকায় নাম রয়েছে হলিউডের খ্যাতনামী অভিনেত্রী উমা থারম্যানের।
স্ত্রীর এ সাফল্য ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রণবীর। উচ্ছ্বাস প্রকাশ করে স্ত্রীকে ‘বেবি মাম্মা’ অর্থাৎ ‘বাচ্চার মা’ বলে ডাকলেন। দীপিকাকে নিয়ে প্রকাশিত আর্টিকেলের ছবি তুলে অভিনেতা লেখেন, ‘বাচ্চার মা আমাদের কাঁপিয়ে দিয়েছে...।’
অন্তঃসত্ত্বা দীপিকার নাম বদলে দিলেন রণবীর

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:12 pm