রানি মুখার্জি মনে করেন, ছোটবেলায় স্কুলের সিলেবাস আর খেলাধুলোর বাইরে নানা বিষয়ে দক্ষতা রপ্ত করা প্রয়োজন। কারণ শেখার জন্য এটাই প্রকৃত বয়স। আর সে কারণেই মেয়ে আদিরাকে প্রায় দশটি কার্যক্রমের সঙ্গে যুক্ত রেখেছেন তিনি।
সম্প্রতি কারিনা কাপুরের সঙ্গে একটি কথোপকথনে এ কথা জানিযেছেন অভিনেত্রী।
ইংরেজি ভাষায় পাঠ্যক্রম আদিরার। তার বাইরে হিন্দি ভাষা শিখছে সে। মহারাষ্ট্রে থাকে, তাই স্থানীয় মরাঠি ভাষা শেখা প্রয়োজন। এ ছাড়াও যে কোনও একটি আন্তর্জাতিক ভাষা শেখা জরুরি বলে মনে করেন রানি। তাই মরাঠি ভাষা শেখার পাশাপাশি স্প্যানিশ ভাষাও শিখছে আদিরা।
রানি জানালেন, তার মেয়ের কণ্ঠ সুরেলা, তাই গান শিখছে। সঙ্গে পিয়ানো বাজানোর প্রশিক্ষণও চলছে জোরদার। কথার ফাঁকে কারিনা বললেন, এত কিছু একসঙ্গে শিখছে আদিরা!
রানি আরও জানালেন, ‘মর্দানি’ সিনেমার পরে মেয়ের ‘তাইকোন্ডো’র প্রশিক্ষণে উদ্যোগী হয়েছেন অভিনেত্রী। তালিকা এখানেই শেষ নয়। মস্তিষ্ককে ধারালো করতে দাবা খেলাও শিখছে আদিরা। রানির কথা থামিয়ে করিনা বলে ওঠেন, দশটি বিষয় বললে তুমি! কী ভাবে এত প্রশিক্ষণ নেওয়া যায়! v
উত্তরে রানি বলেন আমি জোর করে ওর উপর কিছু চাপিয়ে দিইনি। আমি ওকে বলেছিলাম, এই এই বিষয়গুলো তুমি শিখতে পারো। তার পরে ও স্বেচ্ছায় শিখছে এগুলো।
কথা প্রসঙ্গে করিনার প্রায়শই ঘুরতে যাওয়া নিয়ে ঠাট্টা করেন রানি। তিনি বলেন, তোমাকে তো প্রায়ই দেখি কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছ! এই কথার পিঠে রানির অতিরিক্ত কেনাকাটা করার অভ্যেস নিয়েও খুনসুটিতে মাতেন দুই অভিনেত্রী।
১০ রকম বিষয় শিখছে রানির ছোট্ট মেয়ে, শুনে অবাক কারিনা

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:12 pm