নাইটক্লাবে অন্তরঙ্গ সুহানা-অগস্ত্যা

  বিশেষ প্রতিনিধি    29-06-2024    95
 নাইটক্লাবে অন্তরঙ্গ সুহানা-অগস্ত্যা

পার্টিতে ব্যস্ত শাহরুখকন্যা সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা। বর্তমানে তারা লন্ডনে রয়েছেন। আর সেখানেই এক নাইটক্লাবে রাতের পার্টিতে মত্ত দেখা গেছে তাদের।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, খুবই অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন সুহানা ও অগস্ত্যা। নাইটক্লাবের কোণায় রাখা এক সোফাতেও অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে তাদের।

প্রসঙ্গত, বিটাউনে এখন কান পাতলেই সম্পর্কের গুঞ্জন! তারকাজুটি তো বটেই বরং প্রেমের হাওয়া এখন সেলেব সন্তানদের মধ্যেও। আর সেই তালিকাতেই অন্যতম চর্চিত ‘বন্ধুত্ব’ অগস্ত্য-সুহানার। দুই তারকা সন্তানের বন্ধুত্ব নাকি এতটাই গাঢ় হয়েছে যে, তা নাকি এখন প্রেমে পরিণত হয়েছে। তবে তারা প্রকাশ্যে এই প্রেম স্বীকার না করলেও গোপনে নজরে পড়েছে সবার।

বিনোদন-এর আরও খবর