তারকাদের ফোন নম্বর ছড়িয়ে পড়লে কী ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতির সম্মুখীন হন তারা, তা আর আলাদা করে বলার প্রয়োজন রাখে না। সম্প্রতি টালি অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সঙ্গে ঘটলো এমন ঘটনা। ফোন নম্বর ছড়িয়ে পড়ায় বিরক্তিকর পরিস্থিতির শিকার অভিনেত্রী।
শনিবার সামাজিক মাধ্যমের এক পোস্টে এ কথা জানান শ্রীলেখা নিজেই। অভিনেত্রীর কথায়, ‘কিছু অজ্ঞাত লোক আমার নাম ব্যবহার করে ফোন নম্বর ছড়িয়ে দিয়েছে। যেটি ঘটানো হয়েছে টেলিগ্রামকে ব্যবহার করে। ফলে কয়েকদিন ধরে অন্তত ১০-১৫ টা অপ্রয়োজনীয় ফোন এসেছে। এমনকি তাদের দাবি, আমার নাকি তাদের সঙ্গে কথা হয়েছে। কার পাকা ধানে মই দিলাম, ভাবছি।’
শুধু তাই নয়। ওই পোস্টের শেষেই শ্রীলেখা আরেকটি বিস্ফোরক প্রশ্ন রেখেছেন যে, ‘তুমি যে-ই হও না কেন, আমি কেন তোমাদের জন্য হুমকি হতে যাব?’
বরাবরই সোশাল মিডিয়ায় সক্রিয় শ্রীলেখা মিত্র। ঠোটকাঁটা স্বভাবের জন্য খ্যাতি আছে তার। নিজের জীবনযাপনের ধরণ নিয়ে বরাবরই স্পষ্টবাদী তিনি। কখনোই কোনো কিছু নিয়ে রাখঢাক রাখেন না। ফলে স্পষ্ট কথা বলার জেরে একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন।
টালিউডের পাশাপাশি এখন মুম্বাইতেও যাওয়া আসা রয়েছে শ্রীলেখার। সম্প্রতি সুধীর মিশ্রর ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। তবে কলকাতা ছেড়ে সেখানে গেঁড়ে বসার চিন্তা নেই তার।
উড়ো ফোনের জ্বালায় অতিষ্ঠ শ্রীলেখা

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:14 pm