বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের পর গত বছরের শেষের দিকে মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেন অভিনেতা আরবাজ খান। পারিবারিক আয়োজনেই সম্পন্ন হয় তাদের বিয়ে।
বলিউড সূত্রের খবর, বিয়ের কয়েকমাসের মাথায় সুখবর দিতে চলেছেন এই দম্পতি। আবারও বাবা হতে চলেছেন আরবাজ খান। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালের সামনে একসঙ্গে দেখা গেছে এই দম্পতিকে। সেখান থেকেই ছড়িয়েছে এই গুঞ্জন।
ভারতীয় সংবাদমাধ্যদের দাবি, হাসপাতালের সামনে ক্যামেরায় ধরা পড়তেই পাপারাজ্জিরা আরবাজ-সুরার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন, ‘কোন সুখবর আছে নাকি?’ তাদের প্রশ্নের উত্তর না দিলেও হাতে হাত রেখে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন এই জুটি। এরপর দ্রুত গাড়িতে উঠে পড়েন।
সুরার আগে অভিনেত্রী তথা মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্কে ছিলেন আরবাজ। মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদ হওয়ার পরে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তারা। তবে সেই সম্পর্কও টেকেনি।
অন্যদিকে মালাইকা আরোরার সঙ্গে বর্তমানে অর্জুন কাপূরের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মধ্যে আরবাজের বাবা হওয়ার গুঞ্জনও উঠেছে।
আবারও বাবা হওয়ার গুঞ্জন আরবাজ খানের

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:15 pm