বলিউডের কিং খানের জৌলুস ফিকে হওয়ার নয়। তাই আজও সিনেমার জগতে স্বমহিমায় রাজ করছেন তিনি। অভিনেতাকে ঘিরে হাজারও প্রশ্ন অনুরাগীদের মনে।
সেটা বিবেচনায় রেখেই সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের নানা অজানা দিক তুলে ধরলেন কিং খান।
বরাবরই নিজের বাড়িতে থাকেন শাহরুখ। অন্য বলিউড তারকাদের মতো আবাসনে থাকেন না তিনি। এ বিষয়ে শাহরুখ খান বলেন, আমি পারব না কোনওদিন আবাসনে থাকতে। কারণ, কেউ আমার ওপরে থাকবে তা কিছুতেই হবে না। আমিই এই ইন্ডাস্ট্রির ছাদ।
শাহরুখকে রোম্যান্সের রাজা বলেন তার অনুরাগীরা। এ প্রসঙ্গে অভিনেতা বলেন, আমি অবসর নিলে, রোম্যান্সও ছবির জগত থেকে অবসর নেবে।
তার ‘সিগনেচার স্টেপ নিয়েও চর্চা কম হয় না। শাহরুখের কথায়, আমি নাচতে পারি কী পারি না, সেই প্রসঙ্গ কখনও ওঠেনি। কারণ, আমার ইশারায় গোটা বলিউড ইন্ডাস্ট্রি নাচে।
প্রসঙ্গত, শাহরুখ খানের আসন্ন সিনেমা কিং-এ গানের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। ইতোমধ্যেই ছবির থিম মিউজিক নিয়ে কাজ শুরু করেছেন তিনি।
জানা গেছে, বেশ বড়সড় চমক আসছে কিং-এর গানে। ছবির ঘোষণার থিম মিউজিক তৈরি শেষ করেছেন অনিরুদ্ধ। শাহরুখ খানের জন্মদিনেই মুক্তি মিলবে এই সিনেমার।
আমার ইশারায় গোটা বলিউড নাচে : শাহরুখ

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:42 pm