বলিউডে এখনও চর্চা রয়েছে সালমান খান ও ঐশ্বরিয়া রাই বচ্চনের অপূর্ণ প্রেম নিয়ে। হাম দিল দে চুকে সানাম ছবির শ্যুটিংয়ের মধ্য দিয়ে হয় তাদের মন দেওয়া-নেওয়া। সেই সম্পর্ক স্থায়ী না হলেও আজও বিভিন্ন প্রসঙ্গে উঠে আসে এই জুটিকে নিয়ে।
যেমন, নবরাত্রির প্রসঙ্গ আসলেও সালমানের হাম দিল কে চুকে সানাম ছবির কথাই মনে পড়ে যায়। আর এই ছবির সঙ্গে জড়িয়ে রয়েছে ঐশ্বরিয়ার সঙ্গে প্রেমের মুহূর্ত।
এক পুরোনো সাক্ষাৎকারে সালমান এমনটাই জানিয়েছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, তার কাছে জীবনের নবরাত্রির সেরা স্মৃতি কোনটি? নবরাত্রির মুহূর্ত বলতেই তার মনে পড়ে যায় সেই ছবির গান ঢোলি তারোর কথা। এই গানে সালমান ও ঐশ্বরিয়ার প্রেমের রসায়ন আজও দর্শককে মুগ্ধ করে।
সালমান সেই সাক্ষাৎকারে বলেছিলেন, আমার কাছে নবরাত্রির সবচেয়ে বড় স্মৃতি হল হাম দিল কে চুকে সানাম ছবির গান ঢোলি তারো।
১৯৯৯ সালে সঞ্জয় লীলা ভানসালির এই ছবির সেট থেকেই শুরু হয়েছিল সালমান ও ঐশ্বরিয়ার প্রেম। ছবিটি বক্স অফিসেও সাড়া ফেলেছিল। কিন্তু নিজেদের মধ্যে বনিবনার অভাবে ২০০১ সালেই ভেঙে যায় তাদের সম্পর্ক।
২০০৭ সালে ঐশ্বরিয়া বিয়ে করেন অভিষেক বচ্চনকে। ২০১১ সালে তাদের কোলে আসে প্রথম সন্তান, আরাধ্যা বচ্চন। তবে গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে, তাদের সম্পর্কে চিড় ধরেছে। অন্য দিকে সালমান ও তার পরে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু কারও সঙ্গেই সংসার পাতেননি। বর্তমানে তিনি আসন্ন ছবি সিকন্দর ছবির কাজ নিয়ে ব্যস্ত।
নবরাত্রির স্মৃতি বললে ঐশ্বরিয়ার কথাই মনে পড়ে : সালমান খান

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:50 pm