দুই বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। ‘সাথী’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি রাতারাতি দর্শকমহলে জনপ্রিয় হয়ে উঠেন। এদিকে নিজের ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ার আড়ালে রাখতে পছন্দ করেন এ অভিনেতা।
শহরের এক পাঁচ তারকা হোটেলে ধুমধাম করে ছেলে রোনাভের প্রথম জন্মদিন পালন করেছেন জিৎ। গত বছর অক্টোবরে দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবর দিয়েছিলেন তিনি। দেখতে দেখতে এক বছর পার।
তবে শুক্রবার সন্ধ্যায় পার্টির অন্দরের কিছু ঝলক নিজের ইনস্টাগ্রামের তুলে ধরলেন নায়ক। বাবার কোলে রোনাভ মাথার ঘন কালো চুল উধাও। খুব সম্ভবত কয়েকদিন আগেই প্রথা মেনে মুণ্ডন হয়েছে। ন্যাড়া মাথাতেও বেশ হ্যান্ডসাম জিৎ পুত্র।
রোনভ বাবার কোলে চড়েই প্রথম জন্মদিনের কেক কাটল। ছোট ভিডিও শেয়ার করে জিৎ লেখেন, ‘রোনভের জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শিগগিরি আরও ছবি আসছে।’
জন্মদিনে বাবা-ছেলে একইরকম পোশাকে নজর কাড়লেন। জিৎ পরেছিলেন লাল রঙের পাঞ্জাবি। বাবার মতোই লাল পাঞ্জাবি আর ধুতিতে রোনাভ। স্ত্রী মোহনা পরেছিলেন সোনালি রঙের শাড়ি। পাশে দেখা মিলল জিৎ কন্যা নভন্যারও।
ভক্তদের সুখবর দিলেন জিৎ

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:42 pm