বলিউডের অন্যতম অভিনেত্রী কাজল দেবগন। তিনি ছয়টি ফিল্মফেয়ারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। কাজল বরাবরই ভীষণ মুডি। নিজের ইচ্ছেমতো কাজ করতেই পছন্দ করেন। লোক দেখানোর কাজ তিনি করেন না তা অতীতে বহুবার বলেছেন।
কখনও প্রকাশ্যে এসেছে তার খামখেয়ালি আচরণের ছবি, কখনও আবার প্রকাশ্যে সমালোচনার ঝড় তুলেছে তার ব্যবহার। এখন আবার কথায় কথায় হারাচ্ছেন মেজাজ। পান থেকে চুন খসলেই চোখ বড় বড় করে বকুনি দিচ্ছেন সকলকে। এই দেখে অনেকে আবার বলছেন, তিনি নাকি পরবর্তী জয়া বচ্চন হয়ে ওঠার দৌড়ে নাম লিখিয়েছেন।
প্রতিবছর ধুমধাম করে মুম্বাইয়ের মুখার্জি বাড়িতে দুর্গাপূজা হয়। বিশেষ দায়িত্বে থাকেন কাজল। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু তারমধ্যেই একাধিক বার চটে গিয়েছেন। কখনও ছবি শিকারিদের জমানো ভিড় দেখে ধমক দিয়েছেন।
আবার কখনও ভোগ পরিবেশনের সময় অতিথি ছবি তুলতে গেলেও চোখ রাঙিয়েছেন কাজল। পূজামণ্ডপে জুতা পরে ছবি শিকারিরা ঢুকে পড়লে কাজল বকুনি দিয়েছেন, ‘এখনই জুতো খুলে আসুন। এখানে পুজো হচ্ছে, ভুলে যাবেন না।’
এইসব দেখেই ভক্তদের প্রশ্ন ছিল, কাজল কি খুব রাগী? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তিনি মোটেই সব সময় রেগে থাকেন না। কোনও কোনও দিন মেজাজ খারাপ থাকে। দিনটাই হয়ত খারাপ যায়। তখন রাগ প্রকাশ করেন। তবে এই নিয়ে কোনও আফসোস নেই তার। রাগ দেখে লোকে কী ভাবছে, তার জন্য নিজের আচরণে কোনও পরিবর্তন করবেন না।
কাজলের কথায়, ‘হ্যা আমি রেগে যাই। প্রত্যেকটা দিন তো এক রকমের হয় না। আমি এমনই। তারকা বলে ভাবমূর্তি রক্ষা করার জন্য আমি নিজেকে বদলাতে পারব না। অন্য কেউ কেন বলে দেবে আমি কখন হাসব আর কখন রেগে যাব।’
দ্বিতীয় জয়া বচ্চন বলে কটাক্ষ, মুখ খুললেন কাজল

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 4:45 pm