আর কয়েক দিন পরেই এক বছরে পা দেবে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গাঙ্গুলীর একমাত্র মেয়ে ইয়ালিনি চক্রবর্তী। ২০২৩ সালের নভেম্বরেই এ তারকা দম্পতির ঘর আলোকিত করে আসে মেয়ে ইয়ালিনি।
তাকে নিয়েই দিনের অর্ধেকটা কেটে যায় তাদের। ২০২০ সালের সেপ্টেম্বরে জন্ম হয় রাজ-শুভশ্রীর প্রথম সন্তান ইউভানের। চলতি বছরের সেপ্টেম্বরে চার বছরে পা দিয়েছে সে।
দুই ছেলে-মেয়েকে নিয়ে রীতিমতো ব্যস্ততায় সময় কাটে নায়িকা এবং পরিচালকের। তবে ব্যক্তিগত জীবনে যতই ব্যস্ততা থাকুক না কেন পেশাদার জীবনে বিন্দুমাত্র খামতি রাখতে চান না তারা। তাই তো মেয়েকে নিয়ে সেটেই হাজির হলেন নায়িকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যায়, মেকআপ করতে বসেছেন নায়িকা। রূপটানশিল্পী সোমনাথ কুণ্ডু মেকআপ করছিলেন নায়িকার।
মেকআপের তুলি কেড়ে নিল নায়িকার একরত্তি। নিজেই মায়ের মুখে মেকআপ করতে শুরু করল খুদে ইয়ালিনি। আর মা শুভশ্রী বসে বসে উপভোগ করলেন মেয়ের সঙ্গে কাটানো সেই মিষ্টি মুহূর্ত।
উল্লেখ্য, মাঝে মাঝেই ছেলে মেয়ের নানা কাণ্ড পোস্ট করতে থাকেন নায়িকা। কয়েক দিন আগে একটি ভিডিও পোস্ট করেছিলেন নায়িকা। এদিন যে ভিডিওটি নায়িকা পোস্ট করেন সেখানে দেখা যাচ্ছে ইয়ালিনি ধীরে ধীরে কথা বলতে শিখেছে। পরিবারের সদস্যদের চিনতে শিখছে।
মডেল শুভশ্রী, মেকআপ আর্টিস্ট ইয়ালিনি!

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:15 pm