বাদশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ হানি সিংয়ের

  বিশেষ প্রতিনিধি    28-12-2024    180
বাদশার বিরুদ্ধে গুরুতর অভিযোগ হানি সিংয়ের

বলিউডের জনপ্রিয় দুই গায়ক হানি সিং ও বাদশাহ। তবে তাদের মধ্যে চলা দ্বন্দ্ব কখনোই শেষ হবে না বলে নেটিজেনরা মনে করছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঝামেলার বিষয়ে মুখ খুলেছেন হানি সিং। বাদশাহ অন্যায় ভাবে তার সুযোগ নিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

হানি সিং দাবি করেন, নিজের গানের মাধ্যমে বাদশাহ তাকে বারবার কটাক্ষ করে গেছেন। এমনকি তার অসুস্থতা নিয়েও ঠাট্টা করেছেন বলে অভিযোগ হানি সিংয়ের।

ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে হানি সিং বলেন, ‘মানুষ মাঝেমধ্যেই আমার কাছে বাদশাহর সঙ্গে হওয়া বিতর্কের বিষয়ে জানতে চান। দু’টো মানুষের মধ্যে একটা ঝামেলা হয়। যেখানে দু’জনেই যুক্ত। কিন্তু প্রায় ১০ বছর থেকে একটা মানুষ আমায় কটাক্ষ করে যাচ্ছেন। আমার অসুস্থতা নিয়ে ঠাট্টা করছেন। আর আমি কখনোই জবাব দিইনি।’

তিনি আরও বলেন, ‘এই বছরই শুধু আমি এই বিষয়ে মুখ খুলেছি। আর সেটা আমার নিজের ভক্তদের জন্য। আমার ভক্তরা আমায় ডিএম করেন। বলেন, ‘দয়া করে মুখ খুলুন। এটা আমাদের মর্যাদার প্রশ্ন। একটা লোক (বাদশাহ) আপনার বিষয়ে সব সময় খারাপ কথা বলে যাচ্ছেন।’

বিনোদন-এর আরও খবর