প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাজধানীর কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে আগুন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে কড়াইল বস্তিতে। রাকিবুল হাসান জানিয়েছেন তাদের কাছে আগুনের সংবাদ এসেছে রাত ১২ টা ৪৪ মিনিটের দিকে।
আগুন নেভাতে সেখানে ৮টি ইউনিটকে পাঠায় ফায়ার সার্ভিস।
কী কারণে এবং কোথা থেকে আগুনের সূত্রপাত, তা এখনও জানা জায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও এখন পর্যন্ত পাওয়া যায়নি।
এর আগে, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে একটি স’মিলে আগুন লাগে। টানা দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, খিলগাঁওয়ে স’মিলে লাগা আগুনের ঘটনায় প্রায় ২০টি দোকান ও দুটি স’মিল পুড়েছে।
কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:31 pm