যুব, ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, জুলাইয়ে শহীদ হতে না পারাটা আমার জন্য আফসোস।
শুক্রবার (৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘গতবছর জুলাইতেও আমাদের হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিল একজন। এদেশের জনগণ তার পরিণতি কী করেছে তা সবারই জানা।’
এরপর নিজের অভিজ্ঞতা স্মরণ করে তিনি লেখেন, ‘৩৬ জুলাই শহীদ হওয়ার খুব কাছাকাছি ছিলাম। শাহাদাতের সুযোগ এলে কখনো পিছপা হবো না।’
স্ট্যাটাসে তিনি জুলাই মাসকে প্রতিরোধ ও আত্মত্যাগের মাস হিসেবে বর্ণনা করে বলেন, ‘জুলাই এদেশে লক্ষ-কোটি বিপ্লবীর জন্ম দিয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘আমি বা আমরা না থাকলেও ক্ষতি নেই, আমাদের ভিশন ক্ষণস্থায়ী জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশকে একটি সার্বভৌম, শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিপ্লবীদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’
স্ট্যাটাসের এক পর্যায়ে তিনি অতীতের সহিংস আক্রমণের ইঙ্গিত দিয়ে বলেন, ‘একটারে মারি, একটাই যায়; বাকিডি যায় না স্যার। ভুলে গেছেন?’
জুলাইয়ে শহীদ হতে না পারায় আফসোস আসিফ মাহমুদের

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:31 pm