চিহ্নিত মাদক কারবারি নাসিমসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও বসিলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাসিম (৪৫), কালু (৫০) ও আসিফ (২৫)। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, প্রথমে সেনাবাহিনীর গোয়েন্দা দল বসিলা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা লেনদেনের সময় কালু ও আসিফকে আটক করে। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে মাদক কারবারের প্রধান নাসিমকে তার বাসা থেকে আরও ১৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, নাসিমকে ধরতে এর আগেও একাধিকবার চেষ্টা চালানো হলেও, আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পে প্রবেশ করলেই সে আগাম খবর পেয়ে পালিয়ে যেতেন। এবার সেনাবাহিনীর বিশেষ কৌশলে পালানোর সুযোগ পাননি তিনি। তল্লাশিতে নাসিমের বাসা ও আশেপাশে থেকে তিনটি সিসিটিভি ক্যামেরা উদ্ধার করা হয়। এই ক্যামেরাগুলো মোবাইলের সঙ্গে সংযুক্ত ছিল। এছাড়া তাদের কাছ থেকে আটটি অ্যান্ড্রয়েড ফোন ও পাঁচটি বাটন ফোন উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এই ক্যামেরাগুলোর মাধ্যমে নাসিম দূর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গতিবিধি নজরদারি করতেন বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার জন্য রাতে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জেনেভা ক্যাম্পে ২ সহযোগীসহ চিহ্নিত মাদক কারবারি নাসিম গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:31 pm