সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাতিল করে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক চিঠিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সম্পন্ন করার স্বার্থে যেসব বিদ্যালয়ে তা সম্ভব হয়নি, সেসব বিদ্যালয়ে ১১-১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত (শুক্রবার ও শনিবার ছাড়া) ছুটি বাতিল করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।
আগামী ১১ ডিসেম্বর থেকে সাধারণত শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন নির্দেশনার কারণে ১৪ ও ১৫ ডিসেম্বরের ছুটি বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে আন্দোলনের কারণে ১-৪ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক পরীক্ষা বন্ধ ছিল। আন্দোলন স্থগিত হওয়ার পর ৭ ডিসেম্বর থেকে পরীক্ষা পুনরায় শুরু হয়। বাকি পরীক্ষা দ্রুত সম্পন্ন করার জন্য মন্ত্রণালয় এই নির্দেশ দিয়েছে।
প্রাথমিকের ছুটি বাতিল করে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশ

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:39 pm