রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে এসে আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে বিস্ফোরণ ঘটিয়ে তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি জানান, এ ঘটনার খবর আমাদের কেউ জানায়নি। পরে আমরা বিষয়টি জানতে পারি। রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।
আগারগাঁও পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:34 pm