রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা রবিউল ইসলাম জানান, শনিবার রাত ১০টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টার ব্রিজের ওপর একটি সিএনজি ও লেগুনার মধ্যে সংঘর্ষ হয়। এ সময় পাশে থাকা এক ভ্যানচালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত ব্যক্তির মরদেহ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি এরই মধ্যে ডেমরা থানা-পুলিশকে জানানো হয়েছে।
ডেমরা স্টাফ কোয়ার্টারে সিএনজি-লেগুনা সংঘর্ষ, নিহত ১

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 5:12 pm