অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, মেয়াদবিহীন পণ্য বিক্রি এবং অবৈধভাবে ফুটপাত দখলের অপরাধে পাঁচ ব্যক্তিকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
আজ (মঙ্গলবার) নগরের আইস ফ্যাক্টরি রোড ও পূর্ব মাদারবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অপরাধে আইস ফ্যাক্টরি রোডের মিন্টু বাবুর্চি ক্যাটারিং সার্ভিসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দুর্গন্ধময় ফ্রিজে খাবার সংরক্ষণ এবং মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে মাঝিরঘাট রোডের পানাহার বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও নগরের ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, জরিমানা

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 7, 2026, 5:22 pm