২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে মাল্টার সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মাল্টার অনাবাসী হাইকমিশনার রিউবেন গওসি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাতে এলে তিনি এ সমর্থন চান।
সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করে শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাণিজ্য ও বাণিজ্যিক সহযোগিতা, শিক্ষা, লিঙ্গ সমতা এবং অভিবাসন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
এ সময় তারা বাংলাদেশ ও মাল্টা দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের গুরুত্ব তুলে ধরেন।
প্রতিমন্ত্রী ঢাকা থেকে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের জন্য মাল্টার ভিসা সেবা সহজ করার উদ্যোগকে স্বাগত জানান, যা সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হচ্ছে।
উভয় দেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক পরিসরে রাজনৈতিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে মাল্টার সমর্থন চায় বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 7, 2026, 5:25 pm