সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি (৬৪) অসুস্থ হয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে তাকে আবারও মুন্সিগঞ্জ কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নতুন ভবনের মেডিসিন বিভাগে নেওয়া হয়।
পরে মেডিসিন বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
এর আগে তাকে হাসপাতালে নিয়ে আসা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলুল হক জানান, কারাগারে অবস্থানকালে দীপু মনির শারীরিক অবস্থার অবনতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকদের পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা শেষে বর্তমানে তাকে আবারও মুন্সিগঞ্জ কারাগারে নেওয়া হয়েছে।
এর আগে বিভিন্ন মামলায় আটক থাকার সময় তার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা তৈরি হলেও সর্বশেষ এই অসুস্থতার ঘটনায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে সংশ্লিষ্ট মহলে।
অসুস্থ হয়ে হাসপাতালে সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, চিকিৎসা শেষে ফের কারাগারে

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 28, 2026, 4:04 am