শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (১৫ জুলাই) দুপুরের পর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু হয়। পরিস্থিতি বিবেচনায় গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে দেখা গেছে।
এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার পর রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর-১০ গোলচত্বর, সায়েন্সল্যাবসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা জড়ো হন। পরে তারা সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের মূল কর্মসূচি ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’। এ জন্য ঢাকার বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা একত্রিত হয়ে পরে মন্ত্রণালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করবেন বলে ঘোষণা দিয়েছেন।
বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হলেও পরীক্ষা শেষে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভের ডাক দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের দাবি, শিক্ষাব্যবস্থার বিভিন্ন সংকটের দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।
সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগ, সায়েন্সল্যাব, উত্তরাসহ গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ এবং শিক্ষার্থীদের লং মার্চের ঘোষণা

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 7, 2026, 5:32 pm