হল সংসদের সহসভাপতিকে (ভিপি) হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রদল নেতা বিতর্কে জড়িয়েছেন। হুমকির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ছড়িয়ে পড়া অডিওতে হল সংসদের ভিপিকে বলতে শোনা যায়, ‘তোর পাওয়ার গুনে গুনে আর ২৮ দিন আছে। ২৮ দিন পরে তোরে হল থেকে পিটাইয়া বের করব। আমি নাসিম যদি এই হলে থাকি।’
অডিওটির বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর হলে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শেখ নাসিম উদ্দিনের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তিনি হল সংসদের ভিপি রিপুল চাকমাকে এ হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, রিপুল চাকমা ও শেখ নাসিম উদ্দিন দুজনই হলের আবাসিক শিক্ষার্থী। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এক তরুণ ব্যাগ নিয়ে হলে প্রবেশ করেন। রিপুল চাকমা ওই তরুণের কাছে পরিচয় জানতে চাইলে তিনি জানান, হলের ৩১৩ নম্বর কক্ষে উঠেছেন। তখন রিপুল চাকমা অবৈধভাবে হলে শিক্ষার্থী তোলার অভিযোগ করেন এবং বিষয়টি হলের আবাসিক শিক্ষক নূরে আলমকে জানান।
এরপর আবাসিক শিক্ষক নূরে আলম হলের ওই কক্ষ পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে রিপুল চাকমা ও কয়েকজন আবাসিক শিক্ষার্থী ছিলেন। ৩১৩ নম্বর কক্ষে থাকেন ছাত্রদল নেতা শেখ নাসিম উদ্দিন। পরিদর্শনের সময় আবাসিক শিক্ষক কক্ষটিতে নতুন করে কাউকে তোলা হয়েছে কি না জানতে চান। এ ঘটনায় রিপুল চাকমার ওপর ক্ষুব্ধ হন শেখ নাসিম উদ্দিন। একপর্যায়ে তাকে হল থেকে পিটিয়ে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
রিপুল চাকমা সাংবাদিকদের বলেন, হুমকির ঘটনাটি হলের ভেতরে আবাসিক শিক্ষকের সামনেই ঘটেছে। প্রথমে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে নাসিম তাকে মারার জন্য তেড়ে আসেন। এ সময় জড়ো হওয়া শিক্ষার্থীরা তাকে সরিয়ে দেন। ঘটনার ভিডিও তার কাছে রয়েছে বলেও জানান রিপুল। পরে প্রক্টরিয়াল বডির সদস্য ও চাকসু নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তবে শেখ নাসিম উদ্দিন অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, কয়েকজন জুনিয়র তার কক্ষে ঘুরতে এসেছিলেন। বিষয়টি নিয়ে রিপুল চাকমা তাকে গালাগাল করেন এবং ভিপির ক্ষমতা দেখিয়ে হলের গেটে তালা দেওয়ার কথা বলেন। এতে তিনি রিপুলের ওপর ক্ষুব্ধ হন। তবে কাউকে গালাগাল করেননি দাবি করে নাসিম বলেন, ভিপি পরিচয়ে ক্ষমতা দেখানোর কারণে তার সঙ্গে কিছুটা কথা-কাটাকাটি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন বলেন, একটি কক্ষে অবৈধভাবে শিক্ষার্থী ওঠানোর অভিযোগের ভিত্তিতে হল প্রশাসন অভিযান চালায়। হল সংসদের পক্ষ থেকেই এ অভিযোগ দেওয়া হয়েছিল। তবে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে বিষয়টি মীমাংসা করা হয়েছে।
তোর পাওয়ার গুনে গুনে ২৮ দিন: চবির হল ভিপিকে হুমকির অডিও ভাইরাল

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 17, 2026, 3:00 pm