আসন সংখ্যার তুলনায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে অনেক বেশি রোগীকে চিকিৎসাসেবা দিতে হয়। প্রতিদিন দরিদ্র ও অসহায় রোগীসহ বিপুলসংখ্যক মানুষ চিকিৎসা নিতে এ হাসপাতালে আসেন। তাদের মধ্যে অসহায় রোগীদের টার্গেট করে দালালরা নানা ধরনের তৎপরতা চালায় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন।
দালালদের তৎপরতা প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন ঢামেক হাসপাতালের সদ্য দায়িত্ব নেওয়া পরিচালক।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ) পক্ষ থেকে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
পরিচালক বলেন, আসন সংখ্যার তুলনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক বেশি রোগীকে চিকিৎসাসেবা দিতে হয়। তাদের মধ্যে দরিদ্র ও অসহায় রোগীর সংখ্যাও বেশি। এসব রোগীকে লক্ষ্য করে দালালরা নানা ধরনের তৎপরতা চালায়। তাদের প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছেন। এর মধ্যেও মাঝে মাঝে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এসব বিষয়ে সাংবাদিকদেরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
পরিচালক বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগীদের স্বার্থে দালালদের তৎপরতা প্রতিরোধের পাশাপাশি চিকিৎসকদের ওপর হামলার ঘটনাগুলোও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
এ সময় পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন হাসপাতালের উপপরিচালক ডা. আশরাফুলসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
বিএমআরএর নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আজিজুল হাকিম, আপাদুজ্জামান শিমুল, কাজী শফিউল ইসলাম (আল আমিন), মো. মাসুদ রানা, মোহাম্মদ হোসেন রনি, মোহাম্মদ তানভির রাজা, মোহাম্মদ মানিক, আকবর হোসেন, এস এ শাওন, এস এ মোত্তালিব, মোহাম্মদ নাহিন খান ও শিশির আহমেদ হিমেলসহ আরও অনেকে।
ঢামেকে অসহায় রোগীদের টার্গেট করছে দালালরা: পরিচালক

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 29, 2026, 7:21 am