রাজধানীর আগারগাঁওয়ে আজ থেকে শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত সপ্তাহব্যাপী এ মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এতে সারা দেশের প্রায় ৩৫০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) অংশ নেবে। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী।
গত শনিবার রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন এসএমই ফাউন্ডেশন এ মেলার আয়োজন করেছে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আটটি শ্রেণিতে আটজন উদ্যোক্তাকে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’ দেওয়া হবে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি স্টার্টআপ, পরিবেশবান্ধব ব্যবসা ও প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোগও এ পুরস্কারের জন্য বিবেচিত হবে।
মেলায় যা পাওয়া যাবে
মেলায় দেশীয় উদ্যোক্তাদের তৈরি জুতা, চামড়া ও পাটজাত পণ্য, হস্তশিল্প, পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্রসাধনী ও গয়না পাওয়া যাবে। ফ্যাশন ডিজাইন ও পোশাক খাতের ৯৮টি, জুতা ও চামড়াজাত পণ্যের ৩৭টি, পাটজাত পণ্যের ৩৫টি এবং হস্ত ও কারুশিল্পের ৩৫টি প্রতিষ্ঠান অংশ নেবে। এ ছাড়া কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্যের ৩০টি এবং হালকা প্রকৌশল পণ্যের ১৬টি প্রতিষ্ঠানও থাকবে।
সরকারের ‘এক গ্রাম, এক পণ্য’ উদ্যোগ, এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি প্রতিষ্ঠানও মেলায় অংশ নেবে। মেলায় বিদেশি বা আমদানি করা পণ্য প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধ থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশে কোনো ফি লাগবে না।
মেলাতেই করা যাবে ঋণের আবেদন
মেলায় ২৮টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানিয়েছে আয়োজকেরা। উদ্যোক্তারা এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ঋণের শর্ত ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে জানতে পারবেন। ব্যাংক ও উদ্যোক্তার মধ্যে সমঝোতা হলে মেলাতেই ঋণের আবেদন করা যাবে। এ ছাড়া প্রতিদিন এসএমই-বিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকারদের সঙ্গে উদ্যোক্তাদের ঋণসংযোগের আয়োজন থাকবে।
এসএমই ফাউন্ডেশন জানায়, ২৩ ও ২৪ নভেম্বর সম্মেলনকেন্দ্রের উইন্ডি টাউন হলে তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে। আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে এসএমই খাতের উন্নয়ন, তরুণ উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা, ঋণ ও বিমার মাধ্যমে জলবায়ুঝুঁকি মোকাবিলা এবং ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানের পণ্যের বাজার সম্প্রসারণে বড় শিল্পের ভূমিকা।
এসএমই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অনুষ্ঠিত ১২টি জাতীয় এসএমই পণ্য মেলায় প্রায় ৪ হাজার উদ্যোক্তা অংশ নিয়েছেন। তাঁরা ৭২ কোটি টাকার পণ্য বিক্রি করেছেন এবং প্রায় ১০৯ কোটি টাকার পণ্যের ক্রয়াদেশ পেয়েছেন। জাতীয় মেলার পাশাপাশি এসএমই ফাউন্ডেশন প্রতিবছর আঞ্চলিক ও বিভাগীয় পণ্য মেলারও আয়োজন করে।
দেশে প্রায় ১ কোটি ১৭ লাখ সিএমএসএমই ইউনিট রয়েছে। এটি দেশের মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতে কর্মরত। সিএমএসএমই খাতে কর্মরত মানুষের সংখ্যা ৩ কোটি ৬ লাখ। এসব উদ্যোক্তার ৭০ শতাংশ ঢাকার বাইরে রয়েছেন। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান প্রায় ৩৩ শতাংশ।
আজ থেকে শুরু হচ্ছে এসএমই পণ্য মেলা, অংশ নেবে ৩৫০ প্রতিষ্ঠান

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: November 23, 2026, 6:13 pm