দেশের সর্ববৃহৎ ওয়ান ষ্টপ ডিজিটাল লজিস্টিকস প্লাটফর্ম পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘বিএমএস’ টেক লজিস্টিকস লিমিটেড-ড্রপশীপ এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর মধ্যে সম্প্রতি একটি স্ট্র্যাটিজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় ‘ড্রপশীপ’ এর গ্রাহকরা তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বীমা পলিসি গ্রহণ করার সুযোগ পাবেন যা বীমা ক্রয়ের প্রক্রিয়াটকে আগের চেয়ে আরও সহজ করে তুলবে। গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় মূল্যে উদ্ভাবনী এবং উপযুক্ত ডিজিটাল বীমা পণ্য অফার করতে এই স্ট্র্যাটিজিক পার্টনারশিপ অনন্য ভূমিকা পালন করবে, যা দেশের ‘মাইক্রো হেলথ ইন্স্যুরেন্স’ এর ক্রমবর্ধমান চাহিদাকে আরও জনপ্রিয় করে তুলবে।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের এসভিপি এবং হেড অফ ডিজিটাল চ্যানেল এন্ড এডিসি ফসিহউল মোস্তফা, ‘বিএমএস’ টেক লজিস্টিকস লিমিটেডের কো-ফাউন্ডার এবং সিওও, এম এ মোরছালিন তমাল তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আরিফুল হক; ম্যানেজার শাহিন শাহাদাত; এসিস্ট্যান্ট ম্যানেজার আল আমিন এবং ‘বিএমএস’ টেক লজিস্টিকসের পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ডিরেক্টর মোঃ মাসুমউদ্দিন; কি-একাউন্ট ম্যানেজার মাসুম আহমেদ প্রমূখ।
দেশের সেরা ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই চেইন লজিস্টিকস সার্ভিস প্রোভাইডার ও সর্ববৃহৎ ওয়ানস্টপ ডিজিটাল প্লাটফর্ম ‘বিএমএস’ টেক লজিস্টিকস লিমিটেড-ড্রপশীপ দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের জাতীয় সংগঠন ‘বেসিস’ এর ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড ২০২২ পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান।
`বিএমএস ‘ টেক লজিস্টিকস-ড্রপশীপ এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে চুক্তি স্বাক্ষর

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:27 pm