রাজধানীর বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়ি থেকে ৬৫টি হাতবোমাসহ তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বুধবার (২২ মে) রাতে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. শামীম হোসেন বলেন, রাজধানীর বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়ি থেকে ৬৫টি হাতবোমাসহ তিনজনকে আটক হয়েছে।
এর আগে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়ে ওই বাড়িটি ঘিরে রাখার বিষয়টি জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর।
পরে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে অভিযান শুরু হয়। বাড়িটিতে তল্লাশি চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।
আটক তিনজনের মধ্যে একজন এর আগেও বোমা তৈরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।
সংশ্লিষ্টদের ধারণা, চলমান উপজেলা নির্বাচনে বড় ধরনের নাশকতার সৃষ্টির জন্য বোমাগুলো তৈরি হচ্ছিল এ কারখানায়, এ বিষয়ে তদন্ত চলছে।
বাড্ডার সেই কারখানায় মিললো ৬৫ হাতবোমা, আটক ৩

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:37 pm