এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধে ১৭৪টি প্রাথমিক, মাধ্যমিক ও মহাবিদ্যালয় এবং মাদ্রাসায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার (১০ জুলাই) ডিএসসিসির ১০টি অঞ্চলের ৪৫টি বিদ্যালয়, ৮৭টি মাধ্যমিক বিদ্যালয়, ২৪টি মহাবিদ্যালয় ও ১৮টি মাদ্রাসায় এই অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসির মুখপাত্র মো. আবু নাছের বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে গত ৮ জুলাই হতে করপোরেশনের আওতাধীন সকল প্রাথমিক, মাধ্যমিক ও মহাবিদ্যালয় এবং মাদ্রাসায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করা হয়। বুধবার ২য় দিনের মতো এই বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করা হয়।
তিনি বলেন, গত ৮ জুলাই তারিখে ৪২টি প্রাথমিক বিদ্যালয়, ৬০টি মাধ্যমিক বিদ্যালয়, ২৫টি মহাবিদ্যালয়, ১৮টি মাদ্রাসা ও ১৭টি কিন্ডারগার্টেন মিলিয়ে মোট ১৭০টি শিক্ষা প্রতিষ্ঠান এই অভিযান পরিচালনা করা হয়। আগামী ১৫ ও ২২ জুলাই তারিখেও উল্লিখিত বিশেষ চিরুনি অভিযান পরিচালিত হবে।
১৭৪ প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ে ডিএসসিসির চিরুনি অভিযান

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:35 pm