রাজধানীর রমনা থানার কাকরাইল মোড়ে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
সোমবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।
তিনি জানান, রাত সাড়ে বারোটার দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, রাস্তা পারাপার হওয়ার সময় ওই ব্যক্তি কোনও অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিলেন। পরে আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসআই মিজানুর রহমান জানান, কোন গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছেন প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। আমরা ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। নিহতের মরদেহটি বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রাজধানীর কাকরাইলে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:31 pm