পুলিশের তিন অতিরিক্ত মহাপরিদর্শককে অবসরে পাঠাল সরকার

  বিশেষ প্রতিনিধি    02-01-2025    105
পুলিশের তিন অতিরিক্ত মহাপরিদর্শককে অবসরে পাঠাল সরকার

বাংলাদেশ পুলিশের তিন অতিরিক্ত আইজিপিকে অবসরে পাঠিয়েছে সরকার। তারা হলেন- পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজি মল্লিক ফখরুল ইসলাম, পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজিপি ওয়াই এম বেলালুর রহমান ও পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সেলিম মো. জাহাঙ্গীর।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ (পুলিশ শাখা-১) সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক তিন প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়।

পৃথক প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হয়েছে। বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জাতীয়-এর আরও খবর