চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ পালানোর চেষ্টাকালে ইফতেখারুল আলম রনি নামে মানবপাচার মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তাদের সহায়তায় শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইফতেখার ফেনীর ফাজিলপুর এলাকার নুরের জামানের ছেলে। তার বিরুদ্ধে কুমিল্লার আদালতে মানবপাচারের একটি মামলা চলমান রয়েছে।
এছাড়া সবশেষ শনিবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে তার বিরুদ্ধে নতুন একটি মামলা হয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৭ ফ্লাইটযোগে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাওয়ার কথা ছিল। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ যাচাই-বাছাই করে তাকে গ্রেপ্তার করে।
চট্টগ্রাম বিমানবন্দরে মানবপাচার মামলার আসামি গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:34 pm