দিনে-দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার শপিং মলের এক সোনার দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনায় রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই স্বর্ণালংকারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, গত শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের সময় ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স নামের সাত মিনিটে ১৫৯ ভরি সোনা চুরি করে নিয়ে যায় চোররা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা দায়ের করেন।
ডিসি তালেবুর রহমান আরও বলেন, চুরির ঘটনার পর সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রথমে চোরদের শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে আজ শনিবার রাতে তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে ডিবি। তাদের কাছ থেকে কিছু চোরাই স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রোববার (১২ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
সীমান্ত স্কয়ারে ১৫৯ ভরি সোনা চুরি, গ্রেপ্তার ৩

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:31 pm