রাজধানীর মধ্যবাড্ডায় দুর্বৃত্তের গুলিতে মো. জুয়েল খন্দকার (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
গুলিবিদ্ধ জুয়েল খন্দকারকে হাসপাতালে নিয়ে আসা রিপন জানান, আজ (শুক্রবার) সন্ধ্যার সময় বাড্ডা থানার আলাতুন্নেসা গলিতে দুর্বৃত্তরা জুয়েল খন্দকারের ডান পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, জুয়েল খন্দকার বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বাড্ডা থেকে জুয়েল খন্দকার নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানিয়েছি।
বাড্ডায় পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদককে গুলি

সম্পাদক ও প্রকাশক
শেখ জাহিদ হোসেন
নির্বাহী সম্পাদক
আলহাজ্ব শেখ সিদ্দিকুর রহমান
বার্তা সম্পাদক
তাকছিমুন নাহার
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান
|
মোবাইল: ০১৭১১২৪৯৭৭০
হোয়াটস্অ্যাপ: ০১৭১১২৪৯৭৭০
প্রধান কার্যালয় মোহাম্মদপুর, ঢাকা।
Email: deshpatrika24@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 25, 2026, 3:33 pm